সর্বশেষঃ

দৌলতখানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮অক্টোবর ) উপজেলার চরখলিফা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলাঊদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আব্দুল্লাহ ওই বাড়ীর আলাঊদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মৃত শিশু আব্দুল্লাহকে এক ঘণ্টা ধরে খুঁজছিল। পরে তাদের ঘরের পাশে থাকা পুকুরের ডুবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।

দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।