সর্বশেষঃ

তোফায়েল আহমেদের নির্দেশে বেড়ীবাধ রক্ষার কাজ পরিদর্শনে জহুরুল ইমলাম নকিব

ভোলার কাচিয়া, ইলিশা, রাজাপুর নদী ভাঙ্গন কবলিত এলাকার বেড়ীবাধ রক্ষার কাজ তদারকি করতে এবং কেমন আছেন সেখানকার জনগণ তাদের দেখতে যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব। ভোলার অভিভাবক ভোলা সদর আসনের এমপি, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর নির্দেশক্রমে বুধবার সকাল ১০ টার সময় সরেজমিনে গিয়ে নিজে ভাঙ্গা বেড়ীবাধ এবং কাদায় মাখা রাস্তা দিয়ে খালি পায়ে হেটে সেখানকার বেড়ীবাধের কাজ তদারকি করেন এবং দ্রুত সময় কাজ করার জন্য ঠিকাদার সহ স্থানীয় সকলের প্রতি অনুরোধ জানান এবং স্থানীয় জনগনকে বেড়ীবাধ রক্ষার কাজে ঠিকাদারকে সহযোগিতাসহ তাদের পাশে থাকতে অনুরোধ জানান
তিনি স্থানীয় জনতাকে বলেন, আপনারা যেমন পানির শব্দে ঘুমাতে পারেননি। বেড়ীবাধ ভেঙ্গে যে কোন সময় প্রবল পানির চাপে বেড়ীবাধ ছুটে ঘর বাড়ি পানির সাথে মিশে যেতে পারে। এতে আপনারা যে কোন সময়-ই হয়ে যেতেন পারেন স্বর্বহারা, ভিটে মাটি হাড়া, নিঃশ্ব।
তাই আপনার আমার অভিভাক আপনাদের আপনজন, জনদরদি নেতা ভোলার এমপি সাবেক মন্ত্রী বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ আমাকে আপনাদের পাশে থেকে আপনাদের উৎসাহ সহ সকল সহযোগিতা করে যেতে বলেছেন, যাতে করে আপনারা ভালো থাকতে পারেন। তাই আপনাদের দেখতে আপনাদের খবর নিতে, কাজের গুনগত মান দেখতে সব সময় আপনাদের পাশে আসি।
আমাদের নেতা আপনাদের দেখতে আসতেন। দেশের ক্লান্তি কালিন সময় যাচ্ছে মহামারি করোনা ভাইরাস কোভিট-১৯, তাই তিনি দেখতে আসতে পারতেছেন না। আমরা যারা জেলা আ’লীগ নেতৃবৃন্দ আছি তারা নেতার নির্দেশে মইনুল হোসেন বিপ্লবসহ কাজ করে যাচ্ছি। আমরা জেলা আ’লীগ আপনাদের পাশে যে কোন সময়, যেকোন মুহুর্তে সর্বদা প্রস্তুত আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।