চরফ্যাশনের মুজিব নগর প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ২ শিক্ষক কে শোকজ
চরফ্যাশন ছাত্রদলের কমিটি নিয়ে আলম-নয়ন গ্রুপের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৪

ভোলার চরফ্যাশনে বিএনপি নেতা আলম-নয়ন গ্রুপে ছাত্রদলের ঘোষিত কমিটির নিয়ে ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার ২১ আগস্ট বিকাল ৪টায় শরীফ পাড়াস্থ কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম নয়নের বাসভবনে গ্রুপের সদ্য ভোলা জেলা ছাত্রদল কর্তৃক ঘোষিত চরফাশন উপজেলা, পৌর শাখা, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা চলছিল।
এসময়ে আকস্মিকভাবে বগি দা, লাঠিসোটা নিয়ে বিএনপির অপর কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম গ্রুপের ঘোষিত ছাত্রদলের উপজেলা, পৌর শাখা ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালায় নয়নের বাসভবনে সভা চলাকালে তার নেতা-কর্মীদের উপর।
প্রায় ১৫মিনিট উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আর উত্তেজনা চলে। দীর্ঘক্ষণ ব্যপী সংঘর্ষ চলার পরে আলম গ্রুপের ছাত্রদল নেতা-কর্মীরা নয়ন গ্রুপের তোপের মুখে টিকতে না পেরে এলাকা ত্যাগ করেছে। অপরদিকে আলম গ্রুপের এক ছাত্রনেতা জানিয়েছেন তারা বড় ধরনের সংঘাতের আশংকায় নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের ৪/৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিক আহতদের নাম পাওয়া যায়নি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন তারা। তবে মামলার ভয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এই ঘটনায় শরিফপাড়া এলাকায় ব্যবসায়ী ও সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। গত জাতীয় সংসদ নির্বাচন থেকে চরফ্যাশনে বিএনপির মনোনয়ন নিয়ে দুইনেতার নেতা-কর্মীরা বিভক্ত দু’গ্রুপে।

চরফ্যাশন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের মেয়াদ উত্তীর্ন হলে গত ১৮ আগস্ট ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার স্বাক্ষরিত চরফ্যাশন উপজেলা, পৌর শাখা, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এদিকে ক্ষুদ্ধ বিএনপির অপর গ্রুপের নেতা নাজিম উদ্দিন আলম সুপারিশক্রমে গত ১৭ জুলাই চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর স্বাক্ষরিত ১৭ জুলাই ঘোষণা করেছে উপজেলা, পৌর শাখা ও সরকারি কলেজ শাখার ছাত্রদল কমিটি।
নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থিত চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ ফরাজী ও সদস্য সচিব অনিক কাজী জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক আমাদের কমিটি অনুমোদন দিয়েছে।
গঠনতন্ত্রানুযায়ী কোন উপজেলা বিএনপি ছাত্রদলের কমিটি ঘোষণা করতে পারেনা। আগামী রাজনীতিতে চরফ্যাশনে কোন ভাড়াটিয়া বিএনপি নেতার স্থান হবেনা। আগামীতে স্থানীয় সন্তান নুরুল ইসলাম নয়ন পাবে বিএনপির মনোনয়ন। আজকের পরিকল্পিত এই ঘটনায় নাজিম উদ্দিন আলমের মদদ ছিল। আজ (শুক্রবার) থেকে চরফ্যাশনে রাজনীতিতে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হল।
অপরদিকে ঘোষিত আলম গ্রুপের সমর্থিত চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী মর্তুজা ও সদস্য সচিব জাহান সিকদার জানান, নাজিম উদ্দিন আলম তাদের নেতা। তার নির্দেশনায় উপজেলা বিএনটির ঘোষিত কমিটি বৈধ। জেলা ছাত্রদলের স্বাক্ষরিত কথিত কমিটি উপজেলা ছাত্রদল মানে না।
এদিকে শান্তির জনপদ চরফ্যাশনে দীর্ঘ প্রায় একযুগ রাজনৈতিক সহাবস্থান ও বিদ্যমান আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থা বিরাজের মধ্যে বিএনপির সহযোগি সংগঠন ছাত্রদলের অভ্যন্তরীন দ্বন্দ্বে আর দু’নেতার কোন্দল, সংঘাত আর সংঘর্ষের ঘটনায় শান্তির জনপদে আবারও অশনি সংকেত।
নাম প্রকাশে অনিচ্ছুক নয়ন গ্রুপের এক নেতা বলেন, নাজিম উদ্দিন আলম চরফ্যাশনে একযুগ রাজনীতি করে কোন উন্নয়ন করতে পারেনি, স্থানীয় এমপি সাবেক উপমন্ত্রী জ্যাকবের অভূত উন্নয়নে তিনি চরফ্যাশনে লজ্জায় এরাকায় আসতে পারেছেন না।
অপরদিকে আলম সমর্থিত নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন, নাজিম উদ্দিন আলম গত কয়েকবছর যাবৎ চরফ্যাশনের নেতা-কর্মীদের কোন খোঁজ-খবর না রাখার কারনে নুরুল ইসলাম নয়ন কেন্দ্র তার অবস্থান করে নিয়েছেন।
চরফ্যাশন থানায় নবনিযুক্ত ওসি মোঃ মনির হোসেন মিয়া বলেন, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় কোন মামলা হয়নি। নয়ন গ্রুপের এক ছাত্রদল নেতা জানান, তাদের পরিচিতি সভারুমে গ্রুপের হামলার ঘটনায় তারা থানায় মামলা দায়ের করবে।
