সর্বশেষঃ

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ভোলা জেলা বিএনপির সভাপতির গোলাম নবী আলমগীর। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বশির হাওলাদার, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুগ্ম সম্পাদক কবির হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানবীর তালুকদার, যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল আলম ফেরদাউস, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আকবর আকন, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইয়াকুব সাহা জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউল্লা সুমনসহ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বড় মসজিদের পেশ ঈমাম মাওলানা আলহাজ্ব নূরে আলম দোয়া মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।