১৮ ফুট পর্যন্ত ঢেউ, ৩ নম্বর সংকেত: সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
ভোলায় বিপুল পরিমানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্ধ করেছে ইলিশা নৌ-পুলিশ

ভোলায় বিপুল পরিমানের ভিবিন্ন সাইজের নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্ধ করেন ইলিশা নৌ-পুলিশের একটি আভিযানিক টিম। বুধবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে এ পলিথিন আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ঢাকা মেট্র-ন ১৩-১৯১৪ নং একটি পিকআপ ভ্যানে বহনকৃত নিষিদ্ধ পলিথিন জব্ধ করা হয়েছে। পলিথিন বহন করা ভ্যানে সু-কৌশলে কিছু ময়দার বস্তার মাঝখানে নিষিদ্ধ পলিথিনের বস্তাগুলো সাজিয়ে রাখা হয়েছিল বলে নিশ্চিত করেন ইলিশা নৌ-অফিসার ইনচার্জ শ্রী সুজন চন্দ্র পাল। আটককৃত পলিথিন ব্যাগগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম ভ্রাম্যমান কোর্টের অনুবলে বন ও পরিবেশ অধিদপ্তর ভোলাকে পরিবেশ দূষণ না করে বিনষ্ট করার আদেশ প্রদান করেন। এছাড়া আটককৃত চালক, হেল্পার ও পিকআপ ভ্যানে নিষিদ্ধ পণ্য পরিবহনের অপরাধে নগদ ২০ হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
