সর্বশেষঃ

ভোলায় রেপ্যালস্’র উদ্যোগে জাতীয় শোক দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রেপ্যালস্ লিঃ – আই হোস্ট এর প্রতিষ্ঠাতা ও দেশের সফল উদ্যোক্তা আপেল মাহমুদের উদ্যোগে এবং দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ফয়েজ উল্লাহর তত্ত্বাবধায়নে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় ভোলা শহরস্থ পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

জীবন পূরাণ আবৃত্তি একাডেমির সভাপতি মশিউর রহমান পিংকুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা বন বিভাগের ডি এফ ও মো.তৌফিকুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি মো.ওমর ফারুক, আর টিভির জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মোহাঃ মাকসুদুর রহমান, পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বাবলু

এসময় উপস্থিত ছিলেন ভোলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.কামরুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি মো. জসিম রানা, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, দৈনিক ঢাকা টাইমস’র প্রতিনিধি ইকরামুল ইসলাম প্রমুখ।

পরে পৌর বালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।