সর্বশেষঃ

শোক দিবস উপলক্ষে ভোলায় কৃষকলীগের আলোচনা সভা

চলছে শোকের মাস। এ মাসেই আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোক দিবস উপলক্ষে ভোলা জেলা কৃষকলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে রবিবার সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগের সভাপতি মামুন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, আবিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে জেলা কৃষকলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।