এইচএসসির বিশেষ পরীক্ষায় দেশজুড়ে অনুপস্থিত ২ হাজার ৪৭৭ পরীক্ষার্থী
ভোলায় উজানের পানিতে মৎস্য খামার বিলীন ॥ অসহায় চাষী

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি ১ নং ওয়ার্ডের মো: আলাউদ্দিন খানের মাছের ঘের উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘেরে থাকা প্রচুর পরিমাণে সাদা মাছ ও পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ জোয়ারের পানিতে বিলীন হয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষাদিক টাকার ক্ষতি স্বাদন হয়।
ভুক্তভোগী আলাউদ্দিন জানান, দীর্ঘ ৬ বছর ধরে আড়াই একর জমিতে মাছ চাষ করে আসছে। গত বুধবার উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে ঘেরে থাকা ৬ লক্ষাদিক টাকার মাছ উজানের পানিতে বিলীন হয়ে যায়। তিনি আরো বলেন, বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে মাছ চাষ করছে, বর্তমানে এই অবস্থায় তার জীবন ব্যবস্থা বেহাল দশায় পরিনত হয়েছে। সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে দাবি করেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, উজান থেকে নেমে আসা পানিতে যেসকল মৎস্য খামারিরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা তৈরির কাজ চলছে।
