৩৫ বছর ধরে পাকিস্তানের লাহোরে, ভোলার স্বজনদের খুঁজছেন হাজেরা
ছোট বড় সকল ধরণের পুকুর ও জলাশয়ে মাছ চাষ করতে হবে- এমপি শাওন
পুকুরে মাছের পোনা অবমুক্ত করছেন এমপি- শাওন।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে করোনাকালীন সংকট মোকাবেলায় মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালীন সংকট মোকাবেলায় সারাদেশে পুকুর ও ডোবায় মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। বর্তমান মহামারি করোনা পরবর্তী দেশের খাদ্য ঘাটতি রোধ করে দেশকে খাদ্যে সয়ংসম্পূণ করার লক্ষে মৎস্য চাষে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তী খাদ্য ঘাটতি মোকাবিলায় মৎস্য চাষে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মাছ চাষের আহবান জানিয়ে বলেন দেশের মৎস্যসম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষে এসময় যার যার বাড়ির ছোট বড় সকল ধরণের পুকুর ও জলাশয়ে মাছ চাষ করতে হবে।
১০ আগস্ট ২০২০ ইং সোমবার সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা পরিষদ আয়োজিত ২০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি-২০২০ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচির পূবে লালমোহন পৌর পর্ষদের মাসিক সাধারণ সভায় অংশ গ্রহণ করে এমপি শাওন বলেন লালমোহন পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় রূপান্তর করা হবে । এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহনের ইউএনও হাবিবুল হাসান রুমি, তজুমদ্দিনের ইউএনও আল নোমান, লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, লালমোহন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিমন, লালমোহন পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল প্রমূখ।
