ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলার রাজাপুরে জোয়ারে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

উজান থেকে নেমে আসা ঢল ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করেছে ভোলা জেলা প্রশাসনের। শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর রামদাসপুর এ চাল বিতরণ করা হয়।
ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দকৃত ১০ টন চাল বিতরণের পাশাপাশি ওই এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরী, সাধারণ সম্পাদক আঃ মান্নানসহ অন্যান্যরা।
এর আগে গত বুধবার হঠাৎ করেই ভোলার মেঘনায় জোয়ারের পানি বিপদসীমার ১১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে জোয়ারের পানিতে ওই এলাকার কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
