ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
পানিবন্ধী হয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে ভোলার রামদাশপুরের ৪ হাজার মানুষ

মৌসুমী বায়ুর প্রভাবে মেঘনা ও তেতুলিয়া ও মাসকাটা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে ভোলা সদর উপজেলার চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার উত্তর ভোলার কানিবগার চর, ভোলার চর, চর মোহাম্মদ আলী, ডাইয়া ও রামদাশপুর চরসহ অসংখ্য চর প্লাবিত হয়। সেখানকার মানুষ এখন পানিবন্ধী হয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে।
শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গত দুই দিনের (বুধবার ও বৃহস্পতিবার) মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়ায় অস্বাভাবিক জোয়ারের কারনে অধিকাংশ চরাঞ্চল এলাকা ডুবে গেছে। রাস্তা, বাড়ি, পুকুর জলোচ্ছাসের কারনে পানির নিচে ডুবে রয়েছে। সবজির খামার, মাছের ঘের ও আশ্রয়ণ কেন্দ্র কোনটাই রক্ষা পায়নি জলোচ্ছাসের কবল থেকে।
চর রামদাশপুরের স্থানীয় বাসিন্দা ভুট্টু ডাক্তার ও দুলাল মেম্বার জানান, বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি উঠে আমাদের বসতভিটাসহ সব ডুবে গেছে। চুলায় রান্না-বান্না করাও সম্ভব হচ্ছে না। খেয়ে না খেয়ে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। আমরা সরকারি সহায়তায় শুকনা খাবার বিতরন করেছি কিন্তু তা খেয়ে কত সময় বাঁচা যায় ? এখন এখানকার মানুষের জীবন বিপন্ন। তিন দিন দুই দফায় জোয়ারের পানি উঠানামায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। এখানের মানুষ এখন না খেয়ে দিনাতিপাত করছে বলে জানান মেম্বার দুলাল সাজি। তিনি বলেন, এখানে রাজাপুরের সাড়ে ৯ হাজার ভোটারের বসবাস কিন্ত নেই কোন আশ্রয় কেন্দ্র আমি সংশ্লিষ্ট প্রশাষনকে একাধিকবার অবহিত করেছি একটি আশ্রয় কেন্দ্র স্থাপনের জন্য কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, একটি আশ্রয়ণ কেন্দ্র স্থাপিত হলে এখানের প্রতিটি পরিবারে দুখঃ দুর্দসা কিছুটা লাগব হবে। এখনো এখানের ৪ হাজার মানুষ জোয়ারের পানিতে বন্দী হয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন।
এখানে বসবাস কারি বাসিন্দারা বলেন, সিডর, আইলা, নার্গিস, আম্ফানসহ প্রতিটি দুর্যোগে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছ রামদাশপুরের জনগণ। উঁচু বাঁধ বা আশ্রয় কেন্দ্র না থাকায় খুব সহজেই বন্যা বা জোয়ারের পানি ঢুকে পড়ে গ্রামে। নেই প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র। বর্তমানে অস্বাভাবিক জোয়ারের পানিতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। বিভিন্ন প্রকারের খামার, মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। অসহায় হয়ে পড়েছে অধিকাংশ মানুষ।
প্রতিবছর এ সময়টায় ভোলা সদর উপজেলার নিচু অঞ্চলে মৌসুমি বায়ুর কড়াল প্রভাব বেশী পরে। এতে মৎস্য খামারি সহ কাঁচাবাড়ি ঘরের অনেক ক্ষতিসাধিত হয়। তখন তারা আশ্রয়হীন হয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, রামদাশপুরে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের মাঝে ইতিমধ্যে শুকনো খাবার বিতরন করেছেন এবং আগামিকাল তিনি নিজে উপস্থিত থেকে রামদাশপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তায় ত্রাণ বিতরন করা হবে বলে জানান তিনি।
