সর্বশেষঃ

লালমোহনে বেড়িবাঁধ ভেঙে পানিবন্ধী হওয়ার শঙ্কা সহস্রাধিক পরিবারের

ভোলার লালমোহনে জোয়ারের পানির প্রভাবে বেড়িবাঁধ ভাঙার শঙ্কায় রয়েছে সহস্রাধিক পরিবার। বুধবার দুপুর থেকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদপুর এলাকা ও ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। রাতেও যদি জোয়ারের এই প্রভাব থাকে তাহলে এসব স্থান দিয়ে ভেঙে যেতে পারে বেড়ি।

পানিবন্ধী হতে পারে সহস্রাধিক পরিবার। এমনটা দাবী করেছেন স্থানীয়রা। তবে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় লালমোহনের এসব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানগুলোর বেড়িবাঁধ সংস্কারের নির্দেশ প্রদান করেছেন।

লালমোহন পওর উপ বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন সানি বলেন, বিপদসীমার ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি অতিবাহিত হওয়ায় বেড়িবাঁধের ওপর দিয়ে পানি গড়িয়ে একপাশ থেকে অন্য পাশে পড়ছে। তবে রাতে জোয়ারের এই প্রভাব থাকবে না। আর যেসব এলাকার কথা বলা হয়েছে তা ভাঙার কোনো সম্ভবনা নেই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।