লালমোহনে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
মেঘনার পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত
মনপুরায় অতি জোয়ারের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত, ৩ হাজার মানুষ পানিবন্দি

ভোলার মনপুরায় পূর্ণিমার প্রভাবে অতি জোয়ারে মূল ভূ-খন্ড সহ নিন্মাঞ্চল ৪-৫ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে মনপুরা থেকে বিচ্ছিন্ন কলাতলীর চর ও চরনিজামে ৫-৬ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো। সকাল থেকে উপকূল জুড়ে থেমে থেমে ধমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি বইছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও হাজিরহাটের উপজেলা রক্ষা বাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত সহ লঞ্চঘাট এলাকা প্লাবিত হয়। এছাড়াও উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর এলাকা প্লাবিত হয়। মনপুরা ইউনিয়নের নতুন বেড়ীবাঁধের কাজ সম্পন্ন না হওয়ায় জোয়ারের পানি প্রবেশ করে বির্স্তৃন এলাকা প্লাবিত হয়েছে।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এত নিম্নাঞ্চল সহ মূল ভূ-খন্ডের অনেক স্থানে ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
