বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযান, ১২৯ পিস ইয়াবাসহ আটক ২
অভিযোগের তীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিটু ভুইয়ার দিকে
মনপুরায় পাচারকালে সরকারি ১৩ বস্তা চাল জব্দ ॥ ইউপি সচিব আটক

ভোলার মনপুরায় ইউপি সচিব ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ থেকে রিকসাযোগে সরকারি ভিজিডির ১৩ বস্তা চাল পাচারকালে স্থানীয় জনতা আটক করে। পরে স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চাল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত মনপুরা ইউনিয়নের ইউপি সচিব অহিদুর রহমান পলাতক থাকলেও সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়েছে। তবে রিকাশার ড্রাইভার হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছেন ওসি। বুধবার দুপুর সাড়ে ৩ টায় মনপুরা ইউনিয়নের সরকারি ১৩ বস্তা চাল ওই ইউপি সচিব রিকসাযোগে পাচারকালে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির দরজায় সামনে জনতা আটক করে।
রিকসা ড্রাইভার হেলাল জানান, রামনেওয়া লঞ্চ ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব স্যার অহিদুর রহমান রিকশা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেয়। পরে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলে। পরে চাল নিয়ে আনসার চেয়ারম্যানের বাড়ির সামনে আসলে স্থানীয়রা আটক করে।
এদিকে সূত্রে জানা যায়, এ চাল চুরির ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিটু ভুইয়াও জড়িত আছেন বলে জানা গেছে। অভিযোগের তীর এখন তার দিকে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জনতার হাতে আটককৃত ১৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক ইউপি সচিব অহিদুর রহমানকে সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়ছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
