সর্বশেষঃ

শেখ হাসিনার সকল উন্নয়ন পরিবেশ বান্ধব : জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন পরিবেশ বান্ধব। বৈশ্বিক গ্রীন হাউজ গ্যাস ইফেক্টের কারনে জলবায়ুর পরিবর্তন ঘটছে। এই পরিস্থিতিতে টেকসই উন্নয়নের মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনীতি গড়তে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দুষনমুক্ত, পরিবেশ বান্ধব ও টেকসই সবুজ অর্থনীতির বিকল্প নেই। তিনি বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে মুজিববর্ষে বৃক্ষরোপন ও জনসাধারনের মধ্যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, জলবায়ূ পরিবর্তনে বিরুপপ্রভাব মোকাবেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে গাছ লাগাতে হবে। পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়নে সরকার সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছেন।
এমপি আরো বলেন, বৈশ্বিক করোনা মোকাবেলা ও বন্যা প্রতিরোধে সরকারের ভূমিকা প্রশংসনীয়। দূর্যোগ মূহুর্তে¡ যে ভূমিকা পালন করা প্রয়োজন ছিল তা মাননীয় প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করে নির্দেশনা দিয়েছেন। তাই শেখ হাসিনার সকল উন্নয়ন আজ পরিবেশ বান্ধব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন মহাজন, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি ও কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, চরফ্যাশন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।