সর্বশেষঃ

২৪ ঘণ্টায় করোনা রিপোর্ট দেয়ার প্রতিশ্রুতি

ভোলায় পিসিআর ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা শুরু ॥ প্রথম দিনেই শনাক্ত-৩

ভোলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শনিবার থেকে পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৩ টি নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে ভোলা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৮৭ জন।এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৬ জন ও মারা গেছেন ৫ জন।
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সিরাজ উদ্দিন জানান, শনিবার পিসিআর ল্যাবটি পরীক্ষামূলক ভাবে চালু করার পর সফল হয়েছে। রবিবার ২১ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন থেকে এই ল্যাবেই ভোলার সকল নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এক সিফটে এই ল্যাবে ৯৪টি ও ২ সিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। এই ল্যাবে নমুনা দেয়ার এক দিন পর রিপোর্ট পাওয়া যাবে। প্রতি পরীক্ষা বাবদ সরকারি ফি ২০০ টাকা করে নেয়া হবে। দুস্থদের জন্য বিনামূল্যে করোনা শনাক্তের পরীক্ষার ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, এই ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।