সর্বশেষঃ

দৌলতখানে ’গ্রীনআইর’ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

প্রানভরে নিঃস্বাস নিতে বেশী করে গাছ লাগান এই স্লোগানকে সামনে রেখে ভোলার দৌলতখানে গ্রীনআই নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

গতকাল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের সামনে বৃক্ষরোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ। পরে উপজেলা আমীর জাং গজনবী স্টেডিয়ামে এই সংগঠনটির উদ্যোগে দুইশতাদিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ উপহার সামগ্রী তুলেদেন গ্রীনআই সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইশহাক নোমান।

এ সময় গ্রীন আইয়ের’ সভাপতি ইসহাক নোমান জানান, দৌলতখানে নৌবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কালেও আমরা সেচ্ছাসেবী হীসেবে আমাদের এই সংগঠনটির সদস্যরা সহযোগীতা করেছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অসহায় শ্রমজীবী পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে আমরা হাজির হয়েছি। তবে এই সংগঠনটি দৌলতখান উপজেলার বসবাসকারী বিভিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা গড়ে তুলেছি। আমাদের নিজেদের জমানো অর্থ থেকে করোনা ভাইরাসের এই সংকটময় মুহূর্তে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি।

পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে হেফাজত করতে মানুষের মাঝে মাস্ক বিতরণসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এলাকায় এলাকায় মাইকিং ও জীবানুনাশক স্প্রে করেন এই সংগঠনের সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।