সর্বশেষঃ

দৌলতখানে ডিবিপুলিশের অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলার দৌলতখানে ডিবিপুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৭পিস ইয়াবাসহ কাওসার ও মোসলেউদ্দিন রানা নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবিপুলিশ

আজ (১৫জুলাই) রাত সাড়ে ৮টায় দৌলতখান উপজেলার দলিলউদ্দিন খায়েরহাট বাজারের একটি মার্কেটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ডিবিপুলিশের উপ- পরিদর্শক (এস আই) শান্তনু দেবনাথের সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন চরখলিফা ইউনিয়নের কলাখফা ৩ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে কাউসার,অন্যজন একই ইউনিয়নের দিদারউল্যাহ গ্রামের হারেছের ছেলে মোসলেউদ্দিন রানা।

এসময় তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন সহ ইয়াবা বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোলা ডিবিপুলিশের উপ-পরিদর্শক (এস আই) শান্তনু দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।