দৌলতখানে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাইর মৃত্যু

দৌলতখানে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাইর মৃত্যু হয়েছে। রবিবার (১৪জুন)উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চোবেদারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই ওয়ার্ডের নুরুদ্দিনের ছেলে হাবিব (৮), এবং নুরনবীর ছেলে নিহাদ,(৬)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
নিহতের পরিবার স্বজনরা জানান, বিকালের দিকে ওই দুই শিশু হাবিব ও নিহাদ খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের খালের কাছে এর মধ্যে এক শিশুর জামা দেখতে পাওয়া যায়। পরে অনেকক্ষণ জাল মেড়ে খোঁজাখুঁজি পর খালের ডোবা থেকে ওই দুই শিশুর মৃতদেহ রাত সাড়ে ৯টায় উদ্ধার করা হয়। তবে এলাকাবাসীর ধারণা অসাবধানতাবশত এক ভাই খালের পানির গভীরে তলিয়ে গেলে , অপর ভাই তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে মারা যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
