সর্বশেষঃ

ভোলার আলীনগর থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া ডিবি পুলিশোর এসআই মোঃ মিলন হাওলাদার ও এসআই শংকর কুমার ঘোষ অভিযান করিয়া শফিউর রহমান এর ছেলে হাসনাইন আহমেদ সম্রাট (৩০), সামসুদ্দিন সর্দারের ছেলে মাইনুদ্দিন (২৫), বজলুর ছেলে সিরাজ (৫০), শেখ ফরিদ এর ছেলে আমজাদ (১৯) কে ভোলা সদর মডেল থানাধীন আলীনগর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডে অভিযান করিয়া ১২০ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশের চৌকস এই টিম গ্রেপ্তার করে।

সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জরিত ছিল বলে জানান এলাকাবাসি। এলাকাবাসি জানান, মাদকের ডন সম্রাট দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সম্রাট যতবার ধরা খায় ততবার সম্রাটের দুলাভাই ভোলা জজ কোর্টের প্রভাবশালী পেসকার এর মাধ্যমে ছাড়া পায় বলে জানান তারা।

এলাকাবাসি আরো জানান, সম্রাট এর মাদক বেচা কিনার ইন্ধনদাতা নাকি সম্রাটের দুলা ভাই জজকোটের চাকরিচুৎ দূর্নীতিগ্রস্ত গোলাম রফিক। সম্রাট এতবার মাদক সহ গ্রেপ্তারের পর তারা তারি বের হওয়ার পেছনে তার হাত আছে বলে এলাকা বাসির ধারনা।

ওসি ডিবি শহিদুল ইসলাম জানান, আটককৃতদের নামে ভোলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ীর হাত যত বড়ই হোক না কেন আইনের হাতের চেয়ে বড় না। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যান্ত নির্মুল না হবে ততদিন পর্যন্ত।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।