সর্বশেষঃ

ভোলায় হলুদ-মরিচ-মসল্লার সাথে কাঠের গুড়া ও মাটি ॥ সার্কুলার রোডের মা মসল্লাকে জরিমানা

ভোলার সার্কুলার রোডে মা মসল্লা নামের প্রতিষ্ঠানকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। ৩ জুন বুধবার সকাল ১১ টার দিকে এ অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে মসল্লার সাথে ভেজাল মেশানোর অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, হলুদ-মরিচ ও মসল্লার সাথে কাঠের গুড়া ও মাটি মিশিয়ে ভোলার বাজারে বাজারজাত করছে কিছু প্রতিষ্ঠান। এমন অভিযোগের ভিত্তিতে ভোলার সার্কুলার রোডে অভিযান চালায় ভ্রম্যমান আদালত ও ভোক্তা অধিকার। এসময় সেখানকার ব্যবসায়ী মোঃ খোকনের মা মসল্লা নামের প্রতিষ্ঠানে হাতে নাতে প্রমান পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় খোকন কিভাবে মসল্লার সাথে কাঠের গুড়া ও মাটি মিশিয়ে ভেজালের মাধ্যমে বাজারজাত করা হয় তার বিবরণ তুলে ধরেন। সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম, ভোক্তা অধিকারের এডি মাহমুদুল হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।