বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
দৌলতখানে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন

ভোলার দৌলতখানে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । সাংবাদিকদের অধিকার আদায় ও সংরক্ষণের লক্ষে মঙ্গলবার সানসেট ভবনে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ গজনবী হাওলাদারের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের এক সভায় এ কমিটি গঠন করা হয় । সভায় সর্ব সম্মতিক্রমে এফ এন এস- এর উপজেলা প্রতিনিধি আবুল খায়েরকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন , আবদুর রব (দৈনিক আজকাল ),মামুন হাওলাদার (দৈনিক আজকালের খবর),মোঃ সোহেব (দৈনিক আমাদের সময়) ও মোঃ হাছনাইন (চ্যানেল এস)।
