সর্বশেষঃ

লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ

লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনের আবুগন্জে হাইস্কুল শিক্ষক মাহাবুব আলমের জমিতে রাতের আধারে পাকাঘর নির্মাণ করে দখল করার চেষ্টা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফরাজগন্জ ইউনিয়নের আবুগন্জ বাজার সংলগ্ন ৯নং ওয়ার্ড মহেশখালী এলাকার মৃত আঃ রশিদের পুত্র শামিম ও তার মামা একই এলাকার আঃ হাই ফরাজি গংদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে শিক্ষক মাহাবুব আলম অভিযোগ করে বলেন, আমি মহেশখালী মৌজার ২৯ নং জেএলভুক্ত এসএ ২২৭ নং খতিয়ানভুক্ত বিএস ৩৮৯ খতিয়ানে ২০৭৩,২০৭৪,২০৭৫ দাগভুক্ত ৫.৭৫ শতাংশ জমি বিগত ১২/১২/ ২০২৪ তারিখে জমির মালিক মো. শফি এর কাছ থেকে ক্রয় করে লালমোহন সাবরেজিস্ট্রি অফিসে সাফ কবলা দলিল করিয়া ভোগদখল করিতেছি। মো. শফি পিতার ওয়ারিশ সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে বিক্রি শেষে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন।
হঠাৎ মোঃ শফির ভাবি ফজিলাতুন্নেছা, ভতিজা শামিম, ভাতিজার মামা আবদুল হাই ফরাজি ও ভাতিজার স্ত্রী আরিফা আক্তার, ভাতিজার শাশুড়ী মিনারা বেগম জোড় পূর্বক আমার ভোগদখলীয় জমিটিতে গত ১৯/১১/২০২৬ ইং তারিখে জমির চারপাশে উচু বেড়া দিয়ে আড়াল করে রাতের আধারে টর্চলাইট জ্বালিয়ে শামিমগংরা ইট বালু রড খোয়া দিয়ে বসতঘর নির্মাণ করে আমাকে উক্ত জমি থেকে বেদখল করার চক্রান্ত করে। আমি খবর পেয়ে আমার জায়গা জবরদখলে বাঁধা প্রদান করলে উপরোক্ত ব্যক্তিবর্গ তাদের কাজে নিয়োজিত রাজমেস্তুরি ও অন্যান্য অজ্ঞাত লোকোবলে সজ্জিত হইয়া দা বটি কোদাল লাঠিসোটা দিয়ে আমাকে হামলার চেষ্টা করে। আমার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন চলে আসলে প্রানে রক্ষা পাই। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় সাংবাদিক দল সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর ও অনুরূপভাবে হামলার চেষ্টা করে ও ব্যপক গালিগালাজ করে। তাৎক্ষণিক আমি লালমোহন থানায় অভিযোগ দায়ের করলে এসআই আসাদুজ্জামান ও এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকী সহ একটি পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শামিম, আবদুল হাই ফরাজি ও রাজমিস্ত্রীরা পালিয়ে যায়। তখন ফজিলাতুন্নেছা গংরা পুলিশের সঙ্গেও ঔদ্ধত্যপুর্ন আচরণ করে। পরে পুলিশ অভিযুক্ত ফজিলাতুন্নেছা গংদের এবং তাদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ইমরান ফরাজিকে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশনা প্রদান করে। এব্যাপারে আমি লালমোহন থানায় সাধারণ ডায়েরি করি। যার ডায়েরি নং ১১০০ তারিখ ২১/১১/২৬ ইং।

রাতের আধারে অন্যের জমিতে ঘর তোলার ব্যাপারে শামিম বেপারীকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করে কেটে দেয়ার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ,
ঘটনাস্থল পরিদর্শনকারী লালমোহন থানার এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা ওখানে গিয়েছিলাম। বিষয়টির স্থানীয় ভাবে শালিস চলমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।