নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন

ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোলা সদরের কে জাহান মার্কেটের সামনে এই কর্মসূচি পালিত হয়। সাধারণ কেমিস্টদের আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ভোলা জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে জেলার বিভিন্ন পর্যায়ের ওষুধ ব্যবসায়ী ও সংগঠনের নেতাকর্মীরা ব্যানার হাতে অংশ নেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিসিডিএসের সম্পৃক্ততায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক এই সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থের পরিপন্থী। এতে সাধারণ কেমিস্ট ও নতুন ফার্মাসিস্টরা চরম ভোগান্তিতে পড়বেন।
মানববন্ধন থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের নিয়মে কোর্স পরিচালনার সুযোগ দেওয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।
