সর্বশেষঃ

নিজাম-হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে দুই শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥  শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে দুই শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ওবায়দুর রহমান ও মোঃ আমির হামজাকে ইস্পাহানী ইসলামীয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যথাক্রমে ‘এমএলওপি’ ও ‘রিফ্রাকশনিস্ট’ কোর্সে ভর্তি করানো হয়েছে। এসব কোর্স সম্পন্ন করতে শিক্ষার্থীদের যাবতীয় ব্যয় বহন করবে নিজাম-হাসিনা ফাউন্ডেশন। সোমবার (১৬ নভেম্বর) নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি ও ইস্পাহানী হাসপাতালে ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষায় এগিয়ে নিতে এর আগেও নিজাম-হাসিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭ থেকে ৮ জন শিক্ষার্থীকে মেডিকেল শিক্ষাগ্রহণে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করে যাচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।