সর্বশেষঃ

ভোলায় আ’লীগএর মিথ্যা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা আকবর- সরওয়ার

ভোলায় আ’লীগএর মিথ্যা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা আকবর- সরওয়ার।২০০৭ সালে দায়ের করা একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা মো. আকবর হোসেন ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান।

রোববার (১৫ নভেম্বর) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ. এস. এম.তারিক শামস শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর মো. আকবর হোসেন বলেন, “২০০৭ সালে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে বোরহানউদ্দিন পৌরসভার সাবেক ৯ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মো. ইউসুফ আমাদের বিরুদ্ধে এ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। মামলাটির ১ নম্বর আসামি করা হয় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে।

তিনি আরও বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন ধরে আমাদের এ মামলার হয়রানি মোকাবিলা করতে হয়েছে।আমরা শুরু থেকেই এ মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছি। অবশেষে আদালত থেকে জামিন পাওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।আমরা বিশ্বাস করি, ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ এ মামলায় মামলাটির ১ নম্বর আসামি করা হয় ভোলা-২আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে।তিনি হাইকোর্ট থেকে খালাস পান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।