সর্বশেষঃ

বোরহানউদ্দিনের ঐতিহ্যবাহী খানকায়ে বশিরিয়ায় ৭ দিনব্যাপী বার্ষিক হালকায়ে জিকির ও মাহফিল শুরু

বোরহানউদ্দিনের ঐতিহ্যবাহী খানকায়ে বশিরিয়ায় ৭ দিনব্যাপী বার্ষিক হালকায়ে জিকির ও মাহফিল শুরু আজ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী খানকায়ে বশিরিয়া, বাটামারায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বার্ষিক হালকায়ে জিকির ও মাহফিল।

আজ ১৬ নভেম্বর ২০২৬, সোমবার থেকে এ ধর্মীয় আয়োজন শুরু হবে। সাত দিনব্যাপী এ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ-নসিহত ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীকে মাহফিলে উপস্থিত হয়ে জিকির-আজকার ও ধর্মীয় আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মহান আল্লাহ তায়ালা এই ধর্মীয় আয়োজনকে কবুল করুন এবং মাহফিলের মাধ্যমে সবার জীবনে শান্তি, কল্যাণ ও বরকত দান করুন। আমিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।