অর্থনৈতিকভাবে পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, অর্থনৈতিকভাবে পাকিস্তান আমাদের যতটা ক্ষতি করেছে, তার থেকেও বেশি ক্ষতি করেছে আওয়ামী সরকার। তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষতিকর কর্মকাণ্ডের বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আইনটি সংবাদমাধ্যমের কল্যাণের জন্য করা হচ্ছে। তবে বিগত সময়ে সরকারের ভূমিকার কারণে এ বিষয়ে একটি ভীতি তৈরি হয়েছে। সেই ভীতি কাটিয়ে সাইবার নিরাপত্তার বিষয়ে একটি নীতিমালা তৈরি করতে চায় সরকার।
অনলাইন সংবাদমাধ্যমের দাবিদাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বার্ষিক নিবন্ধন ফি মওকুফ করা, অনিবন্ধিত অনলাইন সাইট বন্ধ করাসহ অনলাইন সংবাদমাধ্যমগুলোর দাবির বিষয়ে সরকার আন্তরিক। এসব দাবি পূরণে সরকার কাজ করবে বলেও তিনি জানান।
বর্তমান সরকারের সময় কোনো ধরনের গুম হয়নি বলে দাবি করেন তথ্যমন্ত্রী। এ সময় সরকারের ভালো কাজগুলো তুলে ধরার আহ্বান জানান।
সাইবার নিরাপত্তা নীতিমালা কবে নাগাদ তৈরি হবে এবং অনলাইন গণমাধ্যমের দাবিগুলো পূরণে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
