স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা জেলার দৌলতখান থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে দৌলতখান থানার চরখলিফা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা রোডের জিয়াউদ্দিন স্টোরের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় দৌলতখান থানার এসআই (নিরস্ত্র) রবীন্দ্র নাথ সিংহ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মো. সুমনকে থামিয়ে দেহ তল্লাশি করলে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. সুমন উপজেলার চরপাতা এলাকার মৃত বাচ্চু পাটোয়ারীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
