সর্বশেষঃ

শশীভূষণ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি ইমাম হোসেন রিপন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জিহাদ

শশীভূষণ সংবাদদাতা:: দীর্ঘ ১৮ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শশীভূষণ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব ইমাম হোসেন রিপন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম জিহাদ।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ঘিরে ব্যবসায়ীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

দীর্ঘদিন পর বাজার ব্যবসায়ীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হওয়ায় এবারের নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

নবনির্বাচিত সভাপতি ইমাম হোসেন রিপন ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জিহাদের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা, তাঁরা যেন শশীভূষণ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বাজারের শৃঙ্খলা রক্ষা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করেন।

ব্যবসায়ীদের আশা, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে শশীভূষণ বাজার ব্যবসায়ী সমিতি আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শশীভূষণ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।