সর্বশেষঃ

৬ দফা দাবিতে ভোলায় এবার শুরু হয়েছে আমরা ভোলাবাসীর ‘গণস্বাক্ষর’ কর্মসূচি

মোঃ হাসনাইন আহম্মেদ।। দ্বীপজেলা ভোলাকে বরিশালের ওপর দিয়ে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৬দফা দাবিতে ভোলায় এবার শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।

শনিবার (১৪ নভেম্বর) আমরা ভোলাবাসী নামক একটি সংগঠনের আয়োজনে দুপুর সাড়ে ১২টার দিকে এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ভোলা- বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করা,ভোলাবাসীর চিকিৎসার সুবিধার্থে ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটিকে আধুনিকায়নকরণ,ভোলাকে মেঘনা মেঘনা তেতুলিয়া নদীর কবল থেকে রক্ষায় নদী ভাঙনরোধ,ঘরে ঘরে গ্যাস সংযোগ,গ্যাস ভিক্তিক বৃহত্ত শিল্পকারখানাসহ ইজিজেড গড়ে তোলা ও ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন,ভোলাবাসীকে সঙ্গে নিয়ে ‘আমরা ভোলাবাসী’ সংগঠন দীর্ঘদিন ধরেই আমাদের মৌলিক দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু দাবিগুলো বাস্তবায়নে কার্যকরী বা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সরকার। অন্তবর্তীকালীন সরকারও আশ্বাসেই সীমাবদ্ধ ছিল। ভোলা-বরিশাল সেতু নির্মাণে বর্তমান সরকার প্রধান তারেক রহমানের আশ্বাস বাস্তবায়নের দাবিও জানান বক্তারা। অন্যদিকে ভোলাবাসীর দাবি পূরন না করে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে অভিযোগ করেন বক্তারা।
এছাড়া গণস্বাক্ষর কর্মসূচিতে ২ লাখ মানুষের স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হবে। এছাড়া দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর এবং আন্দোলনকে আরও বেগবান করা হবে বলে জানান তারা।

এসময় বক্তব্য রাখেন,’আমরা ভোলাবাসী’ সংগঠনের আহ্বায়ক গোলাম নবী আলমগীর,যুগ্ম আহ্বায়ক এনামুল হক,সদস্য সচিব মীর মোশারেফ অমি,সদস্য মেহেদী হাসান,শরীফ হাওলাদার,রাহিম ইসলাম,রশিদ আহমেদ ও নোমান প্রমুখ।

এছাড়া গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও সুজনের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।