সর্বশেষঃ

মনপুরায় দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ভোলার মনপুরায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এছাড়াও উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজারে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার মাগরিব নামাজের শেষে হাজিরহাট বাজার উপজেলা যুবলদলের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে যুবদলের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত সতের বছর আওয়ামীলীগের অত্যাচর নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে। সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশব্যাপি ককটেল বিস্ফোরণ ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে। তাদের প্রতিহত করতে জনগণকে সাথে নিয়ে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা মাঠে থেকে প্রতিহত করবে।

 

উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা বাবুল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির সহ অন্যান্যরা।

 

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।