সর্বশেষঃ

ভোলায় সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে ভোলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ভোলা শহরের বাংলাস্কুল এলাকায় অবস্থিত মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সুজনের সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন সুজন ভোলার সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজকের ভোলার সম্পাদক অধ্যক্ষ মো. শওকাত হোসেন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ বনি আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্য। সভাপতির বক্তব্যে মোবাশ্বের উল্যাহ চৌধুরী বলেন, ‘লুটেরা দেশ পরিচালনা করলে দেশ এগিয়ে যাবে না। ভোলার অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’ এ সময় তিনি ১৯৭০ সালের ভয়াল ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের বিভীষিকার কথাও স্মরণ করেন। সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মো. শওকাত হোসেন বলেন, গণতন্ত্র রক্ষায় সুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের মানুষকে সচেতন হতে হবে এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।