সর্বশেষঃ

দৌলতখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

ভোলার দৌলতখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফয়সাল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দৌলতখান থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় ফয়সালের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ০.১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

গ্রেফতার ফয়সাল দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সিরাজ মাঝি এবং মাতার নাম ময়ফুল বেগম।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দৌলতখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: পুলিশ মিডিয়া সেল, ভোলা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।