২৫ বছরের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য, পাঁচ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
চরফ্যাশন থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ভোলার চরফ্যাশন থেকে মোহাম্মদ সিয়াম (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানায়। ব্যবসায়িক কাজে সে চরফ্যাশনে এসেছিল বলে জানা গেছে।
সিয়াম নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।
কেউ সিয়ামের সন্ধান পেলে অথবা কোথাও তাকে দেখে থাকলে দ্রুত ০১৯১৭১০৪১৪১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
