সর্বশেষঃ

বোরহানউদ্দিনের সাচড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সাচড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন সমাজকর্মী মোঃ আল আমিন, বিএনপি নেতা রুহুল আমিন মোল্লা, বাহার চৌধুরী, আসাদুজ্জামান অভি, সুপার মাওলানা ইদ্রিস প্রমুখ সহ ইউপি সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, আনসার সদস্য, বিডি ক্লিন সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সাচড়া ইউনিয়ন থেকে মাদক নির্মূল, নাগরিক সকল সেবা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখা, স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য রাখেন।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় কাচারী হাট বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও মশক নিধন স্প্রে করা হয়। এসময় অতিথিদের পাশাপাশি ইউপি সদস্য, বিডি ক্লিন সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় চৌকিদার এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।