সর্বশেষঃ

চরফ্যাশনে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পিয়ল (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা জানা যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর নিজ বাড়ির ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নামাজ পড়ে বাড়িতে ফেরার পর ঘরের ভেতর থেকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবারের সদস্যরাও কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ চ্যানেল ভোলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।