সরকারি অফিসে কেবল টাকার ঘাটতি থাকলেই তা অর্থ আত্মসাৎ নয়: হাইকোর্ট
সরকারি অফিসে কেবল টাকার ঘাটতি থাকলেই তা অর্থ আত্মসাৎ নয়: হাইকোর্ট

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পোস্ট অফিসের ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাজাপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত পোস্টমাস্টার মো. ওমর ফারুককে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ে হাইকোর্ট স্পষ্ট জানান, সরকারি অফিসে কেবল আর্থিক ঘাটতি থাকলেই সন্দেহ দিয়ে কারো বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ করা যায় না।
রোববার (১৮ অক্টোরব) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পুর্নাঙ্গ অনুলিপি প্রকাশ হয়।
বিচারপতি শেখ তাহসীন আলীর একক বেঞ্চ ফৌজদারি আপিল মঞ্জুর করে এই রায় দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১১ জানুয়ারি আদিতমারী উপজেলা পোস্ট অফিসে ১৩ লাখ ১২ হাজার ৭৫০ টাকা ৯৪ পয়সার আর্থিক ঘাটতি ধরা পড়ে। অভিযোগ ওঠে, তৎকালীন ভারপ্রাপ্ত পোস্টমাস্টার মো. ওমর ফারুক দায়িত্ব হস্তান্তর না করে আত্মগোপন করেন। এই ঘটনায় দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের হয়।
