সর্বশেষঃ

ভোলায় কুলসুম আক্তারকে সম্মাননা দিল মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা

ভোলায় মানবিক কাজে বিশেষ অবদান রাখায় নারী শক্তি জনসংগঠনের সভানেত্রী কুলসুম আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দৈনিক ভোলার বাণী পত্রিকা কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানম, অর্থ সম্পাদক আয়েশা আক্তার, আবদুর রহমান ইমন, মো. তানজিল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানম বলেন, নারী শক্তি জনসংগঠনের সভানেত্রী কুলসুম আক্তার তাঁর এলাকায় বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে চলেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ ও সমাজসেবামূলক কাজের স্বীকৃতি দিতেই সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

কুলসুম আক্তার ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর মানবিক কর্মকাণ্ড সমাজের অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।