সর্বশেষঃ

ভোলায় দুর্গাপূজার নিরাপত্তায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

রোববার (১৮ অক্টোবর) পুলিশ সুপার বাপ্তা শক্তি সংঘ শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির, মহাজন পুল এলাকার শ্রী শ্রী দুর্গা ও কালী মাতার মন্দির এবং ইলিশা বাজার শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজা কমিটির পরিদর্শন নোটেও স্বাক্ষর করেন।

ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, নিয়মিত নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

সবার সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে উদযাপনের প্রত্যাশা জানিয়েছে জেলা পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।