বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলায় মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শনে বরিশাল বিভাগের মৎস্য পরিচালক

ভোলা মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন বরিশাল বিভাগের মৎস্য পরিচালক
ভোলার সদর উপজেলার মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান।
শুক্রবার (১৬ অক্টোবর) তিনি খামারটি পরিদর্শন করেন। এ সময় খামারের সার্বিক উন্নয়ন, ব্যবস্থাপনার মানোন্নয়ন এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা উৎপাদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মহসীন, জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া।
পরিদর্শনের মাধ্যমে খামারের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং মানসম্মত পোনা উৎপাদনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
