সর্বশেষঃ

ভোলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে তথ্য যাচাই-বাছাই এবং কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে ভোলায় অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে সংগৃহীত তথ্যের যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ, যথাযথ যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করা জরুরি। এ সময় কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।