বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলার চরে ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে ভোলা সদর উপজেলার ভোলার চরে বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫ লাখ মিটার অবৈধ জাল, ৫০ কেজি ইলিশ মাছ জব্দ এবং চার জেলেকে আটক করা হয়।
অভিযান শেষে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া আটক চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এবং ইলিশের উৎপাদন বাড়াতে সংরক্ষণ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।
