ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন লক্ষ্যে ভোলায় শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’। বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের তত্ত্বাবধানে এবং ভোলার স্থানীয় সকল ব্যাংকের যৌথ আয়োজনে সারা দেশ থেকে ৫০০০ নতুন তরুণ উদ্যোক্তা খুঁজে নেওয়ার এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জি
এ কর্মসূচির আওতায় অনূর্ধ্ব ২৮ বছর বয়সী তরুণদের মধ্যে উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়ন প্রদান করা হবে। এতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা, যার মধ্যে ৫০% ঋণ এবং ৫০% অনুদান হিসেবে প্রদান করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলায় জিজেইউএস এর প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের পরিচালক মোঃ হাফিজুর রহমান এবং সোনালী ব্যাংক পিএলসি ভোলার উপমহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান।
বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলার উপমহাব্যবস্থাপক দেবদাস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
