ভোলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন রনির বিদায় সংবর্ধনা

ভোলা জেলা পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মোঃ দেলোয়ার হোসেন রনির বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ দেলোয়ার হোসেন রনিকে বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, পিপিএম; জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার অফিসার ইনচার্জ জনাব মোঃ এমদাদুল হক এবং জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১ জনাব শেখ মোনায়েম হোসেন।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন রনির কর্মজীবনের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সাফল্য কামনা করে শুভেচ্ছা জানানো হয়।
