সর্বশেষঃ

ভোলায় ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

ভোলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ভোলা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়াসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা।

সভায় ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করা, জেলেদের সচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।