সর্বশেষঃ

ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ৭৫ নার্স-মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপ্ত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৭৫ জন নার্স ও মিডওয়াইফের ছয় মাসব্যাপী ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আরাফাতুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা ইন্টার্নশিপ সম্পন্নকারী নার্স ও মিডওয়াইফদের পেশাগত জীবনে মানবিকতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।