সর্বশেষঃ

ভোলা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পরীক্ষার্থীদের এ ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর মো. এনামুল হক মিঠু, পিপিএম, সহকারী পুলিশ সুপার, আমতলী সার্কেল, বরগুনা মো. তারিকুল ইসলাম মাসুদ এবং আরআই, পুলিশ লাইন্স, ভোলা।

সুশৃঙ্খল ও পেশাদার পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা নির্ধারিত নিয়ম ও যথাযথ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।