বিশ্ব শিক্ষক দিবস: মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’
তরুণ কৃষি উদ্যোক্তা শরীফের ফল বাগান পরিদর্শনে ইউএনও ও কৃষি কর্মকর্তা

ভোলার চরফ্যাশন উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা মো. শরীফের ফল বাগান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা।
সোমবার (৫ অক্টোবর) তারা বাগানটি পরিদর্শন করে বিভিন্ন ফলের চাষাবাদ ও উদ্যোক্তার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তারা তরুণ উদ্যোক্তা শরীফের পরিশ্রম ও উদ্যোগের প্রশংসা করে তাকে উৎসাহিত করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা বলেন, পরিশ্রমী ও উদ্যমী তরুণদের কৃষিকাজে এগিয়ে আসতে উৎসাহিত করা প্রয়োজন। তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে তরুণরা কৃষিতে আরও বেশি সম্পৃক্ত হলে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রত্যয়ে তরুণ কৃষি উদ্যোক্তাদের পাশে থাকার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
