সর্বশেষঃ

ভোলা সরকারি কলেজে ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি

ভোলা সরকারি কলেজে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ২১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ কার্যক্রম চলবে।

সোমবার (৫ অক্টোবর) ভোলা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বি.এ (পাস), বি.এস.এস (পাস) ও বি.বি.এস (পাস) পরীক্ষার্থীদের ফরম পূরণ ফি ৪ হাজার ৯৮০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। আর বি.এসসি (পাস) পরীক্ষার্থীদের ফি ৫ হাজার ৮০ টাকা।
ফরম পূরণের নির্ধারিত ফি বিকাশ, রকেট ও নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর ডিগ্রি রেজিস্ট্রেশন নম্বরই Student ID হিসেবে ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ অক্টোবরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফরম পূরণের আবেদন ফরম ডাউনলোড করতে হবে এবং একই সময়ের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফরম ও টাকা পরিশোধের রশিদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীদের জন্য আলাদা অনলাইন প্রক্রিয়া অনুসরণ করে পছন্দের বিষয় নির্বাচন ও ফরম পূরণ করতে বলা হয়েছে। Conditional Improvement পরীক্ষার্থীদের ক্ষেত্রে Conditional Yes নির্বাচন করতে হবে।

ফরম পূরণ ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা হলে কলেজ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ফরম পূরণ সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য ভোলা সরকারি কলেজের গ্রন্থাগারিক মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা যাবে। তাঁর মোবাইল নম্বর ০১৭২৯৬৩৭৭৭০।
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভোলা সরকারি কলেজের নোটিশ থেকে জানা যাবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।